লক্ষ্মীপুর থানা প্রতিনিধিঃ ০১ নভেম্বর ২০২৫, শনিবার কিছু কুচক্রী মহল কর্তৃক পুরনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে কিংবা কেউ কেউ AI প্রযুক্তি ব্যবহার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কন্ঠ নকলের মাধ্যমে একটি অসত্য ভিডিও গণমাধ্যমে প্রচার করা হয়েছে-যেখানে বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করছেন, এ ধরণের ভিডিও শুধু অসত্যই নয়।
এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভিত্তিহীন।জনমনে বিভ্রান্ত তৈরী করার জন্যই কিছু কুচক্রী মহল গণমাধ্যমে বিএনপি মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে বানোয়াট ও কাল্পনিক ভিডিও প্রচার করেছে।
দেশের জনগণসহ দলের নেতাকর্মী ও এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরণের এডিটকৃত ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আহবান জানাচ্ছে। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী)সিৈনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com