লেখক : সারোয়ার জাহান সোহাগ
: বসন্তের এক দিন হেঁটে চলি মেঠো পথ ধরে
সৌন্দর্যে মেতে উঠে মন শান্ত এক ভোরে।
শিমুল,পলাশ ও কৃষ্ণচূড়া ফুলের রক্তিম
রং এ প্রকৃতি সাজে নয়নাভিরাম ঢংয়ে।
শালিক, টিয়া, মৌটুসী পাখিদের
আগমনে প্রকৃতি মুখোরিত অপার সৃজনে।
চেয়ে থাকি শান্ত সাদা ও নীল গগনে
পরম শান্তি পাই আমার মনে ।
শিমুল গাছের নিচে প্রিয়া আছে
লাল শাড়ির আচ্ছাদনে
খোঁপায় শিমুল ফুলের বাঁধনে
অপরুপা প্রিয়া দাঁড়িয়ে আছে তীক্ষ্ণ নয়নে।
চেয়ে থাকি তোমার পানে এক পলকে
তুমিও মাঝে মাঝে তাকাও আমার দিকে ।
আমি ভালোবাসি তোমায় অতি প্রাকৃতে
আমার মতো কেউ ভালোবাসেনি
প্রেমিকা কে এই জগতে।
আমি তোমাকে খুব ভালোবাসি
যেন এ অনুরাগ অবিনাশী
এ প্রেম কাহিনী শুনবে ও দেখবে বিশ্ববাসী।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com