নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পৌরসভার পৌর ৩ নং ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামে পূর্বের শত্রুতার সূত্রপাত ধরে
প্রবাসী ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে এক অভিযুক্ত কারী দলদের বিরুদ্ধে। এমন অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের স্বজনরা। এ ঘটনায় আহত আসমা আক্তার বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন ।
এই মামলার আসামিরা হলেন, মাকছুদুর রহমান ও তার তিন ছেলে।১ বেলাল হোসেন (৪৮),২ মুরাদ হোসেন (৪০) ও ৩ জাকির হোসেন (৪২)। এছাড়াও আরও রয়েছে দেলোয়ার হোসেন ও তার ছেলে জিহাদ (২৪) এবং বিল্লাল হোসেনের স্ত্রী আনিকা বেগম (৪০)। যার ধারা ১৪৩/৩২৩/৩০৭/৩২৬/৫০৬/৩৪।
বাদী আসমা আক্তার সাংবাদিকদের জানান তার আসামিরা সবাই একই বাড়ির বাসিন্দা হন। মামলার এজাহার সূত্রে জানা গেছে,বাদী আসমা আক্তার এর স্বামী প্রবাসী জহির হোসেন এর সাথে তাদের মালিকানাধীন জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। তবে এর আগেও মারধরের ঘটনা ঘটেছে বলে বাদীর অভিযোগ।
এজাহার সুত্রে জানা যায় ১১ আগস্ট সন্ধ্যার দিকে সাজু বেগমের ছোট ছেলে মারুপকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে আসমা আক্তারকে সাজু বেগমের ঘরের সামনে ডেকে নিয়ে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র ঠেকিয়ে তাঁকে মারধর করেন।এ সময় আনিকা বেগম তাঁকে ধাক্কা দিলে তিনি দেয়ালের সঙ্গে মাথা ও কপালে আঘাত পান।
বাদি আসমা আক্তার তার স্বামী প্রবাসী জহির হোসেনকে মুঠোফোনে কল করে খবর দিলে তিনি ঘটনাস্থলে আসেন, এবং আসামিদের কাছে গিয়ে স্ত্রী আসমা আক্তার কে মারধরের কারণ জানতে চাইলে বিবাদী বেলাল হোসেন কোন কথার উত্তর না দিয়ে প্রবাসী জহির হোসেন কে মাথায় ধারালো দাঁ দিয়ে আঘাত করে। এতে করে প্রবাসী জহির হোসেন এর মাথায় গুরুতর রক্ত খনন শুরু হয়। পরে এলাকার স্থানীয় প্রতিবেশীদের সহযোগিতায় প্রবাসী জহির হোসেন কে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক প্রবাসী জহির হোসেন এর মাথায় পাঁচটি সেলাই দিয়ে ভর্তি দেয়।
এদিকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি অবস্থায় বিবাদী জিহাদ হোসেন প্রবাসী জহির হোসেনের গলা চেপে ধরেন, মুরাদ হোসেন লাঠি দিয়ে তাঁর বাম কাঁধে এবং জাকির হোসেন পিঠের বাম পাশে আঘাত করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।একপর্যায়ে মামলার বাদী আসমা আক্তার সাংবাদিকদের জানান,স্বামী জহির হোসেন একজন প্রবাসী এবং ২৪ আগস্ট তাঁর বিদেশ যাওয়ার কথা ছিল। বিদেশযাত্রা বানচাল করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিত ভাবে ২১শে-ই আগষ্ট হামলা চালানো হয়েছে।
২২ই আগষ্ট লক্ষ্মীপুর সদর থানায় বাদী হাজির হয়ে একটি এজাহার ভুক্ত মামলা দায়ের করেন।
বর্তমানে আসামিদের হামলার ভয়ে নিরাপত্তা হীনতায় ভুগছেন এজাহার ভুক্ত মামলার বাদী ও তার পরিবারের স্বজনরা। বাদীর স্বামী প্রবাসী জহির হোসেন কে হত্যা করে লাশ গুম করার হুমকি দিচ্ছেন প্রতিনিয়ত মামলার আসামিরা।
ঘটনার বিষয়ে সরেজমিনে খোঁজ নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,প্রবাসী জহির হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন এবং দুই পক্ষের মধ্যে আগে থেকেই জায়গা জমি নিয়ে বিরোধ রয়েছে।তবে এজাহার ভুক্ত আসামীদের বক্তব্যে নেওয়ার জন্য ঘটনাস্থলে গিয়ে তাদের কে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ার কারণে অভিযুক্তকারী আসামিদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন,আসমা আক্তার বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। মামলাটির তদন্তের দায়িত্ব সাব-ইন্সপেক্টর মো. মহসিন কে দেওয়া হয়েছে। আসামিদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন,বাদীর মামলা এজাহারে উল্লেখ করা ঘটনার সত্যতা প্রমাণ হলে আসামীদেরকে গ্রেপ্তার করা হবে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com