দৈনিক লক্ষ্মীপুরের কথা,রায়পুর প্রতিনিধি, লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সৎ, যোগ্য ও সবার প্রিয় মানুষ জনাব আবু জাফর মোঃ সালেহ্ মিন্টু ফরায়েজী সাহেব আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, বুধবার ভোর ৫টা-য় সহধর্মিণীসহ প্রিয় নবীর জন্মভূমি সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা করবেন। তাঁদের এ যাত্রা পবিত্র ওমরাহ হজ্ব পালনের মহৎ নিয়তে। মানবতার কল্যাণে নিবেদিতপ্রাণ এই জনপ্রতিনিধি যাত্রার পূর্বে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের প্রতি আন্তরিক দোয়া কামনা করেছেন। জীবনের পথে জানে–অজানেতে কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে ক্ষমা করার জন্য তিনি সবার কাছে অনুরোধ জানিয়েছেন। প্রিয়জনের দোয়া ও ভালোবাসার শক্তিই তাঁর এ আধ্যাত্মিক সফরের প্রেরণা। ইউনিয়নের সর্বস্তরের মানুষ প্রার্থনা করছেন—আল্লাহ যেন চেয়ারম্যান সাহেব ও তাঁর সহধর্মিণীর সফরকে কবুল করেন, তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন এবং নিরাপদে ফিরিয়ে আনেন। ইসলামের পবিত্রতম এই সফরে তিনি যেন নিজের, এলাকার মানুষদের এবং গোটা জাতির জন্য কল্যাণ, শান্তি ও রহমতের দোয়া করতে পারেন—এই আকাঙ্ক্ষায় উজ্জীবিত তাঁর ইউনিয়নের জনসাধারণ।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com