রায়পুর প্রতিনিধিঃ মোঃ দুর্জয় হোসেন চাঁন মিয়া
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার, উত্তর চরবংশী ইউনিয়নের, ১নং ওয়ার্ডের, মোঃ হযরত আলী দেওয়ান (৭০) নামে এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা করেছে নেশাগ্রস্ত ছেলে মোঃ মামুন হোসেন মামুন(৩৫)। মঙ্গলবার, ১১/০৬/২০২৫ খ্রিঃ তারিখ, আনুমানিক রাত ০৯.৩০ ঘটিকার সময় মৃত হযরত আলী দেওয়ানের মরদেহ উদ্ধার করেন পুলিশ।
এ বিষয়ে এলাকাবাসী দেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় মোঃ মামুন হোসেন মামুন প্রতি দিনের ন্যায় আজকেও মাধক সেবন করার জন্য তার বাবার নিকট টাকা চায়। টাকা নিয়ে বাবার সঙ্গে গোলযোগ শুরু করলে তার বাবা এর প্রতিবাদ করেন। এসময় মোঃ মামুন হোসেন মামুন তার বাবার সঙ্গে তর্কে জড়িয়ে এক পর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করেন। খুনি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার কারণে খুনিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম হক, এসআই মোঃ ফারুক আহাম্মদ, এএসআই মোঃ সাইফুর রহমান, রায়পুর থানার অফিসার ইনচার্জ মহোদয় ও তদন্ত অফিসার মোঃ আব্দুল মান্নান এর নির্দেশনা মোতাবেক মৃত হযরত আলী দেওয়ানের উদ্ধারকৃত মরদেহ
ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com