লেখক
-----------------------------
মোঃ সারোয়ার জাহান ( সোহাগ)
ঘর থেকে এলাম বেরিয়ে
অজস্র ঝামেলা ও কোলাহল পেরিয়ে।
শান্ত ও স্নিগ্ধ ভোরে
চলছি আমি ঈষৎ জোরে জোরে।
সুন্দর সূর্যের আলো বিচ্ছুরণে
প্রকৃতি মেতে উঠে অতি শোভনে ।
দেবদারু গাছের সারিতে
মায়াময় গোলাপ গাছের মাঝেতে
অপার সৌন্দর্য দেখি এ ধরাতে ।
হাজারো বিহঙ্গের কলোরবে
প্রকৃতির পরম সৌন্দর্য অনুভবে
মুগ্ধ আমি এ ভবে !
এলাম খুব সুন্দর ও ঐতিহাসিক নদীর তীরে
প্রকৃতির অপার সৌন্দর্য দেখিবার তরে ।
দেখি কিছু সময় পরে
তুমি আসছো এদিকে
তোমার সৌন্দর্য আলো ছড়ায় চারদিকে ।
তোমার ঠোঁটের কোণে মুচকি হাসি
প্রাণচাঞ্চল্য খুঁজে পাই দিবানিশি।
তুমি যদি আসতে আমার পাশে
থাকতে অকৃত্রিম প্রেমিকা বেশে !
ধন্য হতো পৃথিবী এ প্রেম কাহিনী পেয়ে
হতাম আমরা অমর প্রেমের উদাহরণ হয়ে !
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com