নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার শামিম আহমেদ (৪২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।
শামিম আহমেদ টঙ্গী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। ১৯৮৫ সালের ১৬ ফেব্রুয়ারি নেত্রকোনায় জন্মগ্রহণ করা শামীম আহমেদ ২০০৪ সালের ১৬ আগস্ট ফায়ার সার্ভিসে যোগ দেন। প্রায় দুই দশকের কর্মজীবনে তিনি অসংখ্য অগ্নিনির্বাপণ অভিযানে অংশ নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। উল্লেখ্য, ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৫), ফায়ার ফাইটার নূরুল হুদা (৪০) ও জয় হাসান (২৪) এ ঘটনায় এখনও চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com