মো: হোসেন চৌধুরী জেলা
প্রতিনিধি লক্ষ্মীপুর : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের কেন্দ্র পরিচালকদের সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার মোহাম্মদীয়া চাইনিজ রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী। এছাড়া জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক এবং রামগঞ্জ পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না আলোচনা সভায় অংশ নেন।
বক্তারা বলেন, নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে হবে। প্রতিটি পাড়া-মহল্লা এবং প্রত্যেক ভোটারের কর্ণকুহরে জামায়াতে ইসলামী ও দাঁড়ি পাল্লার দাওয়াত পৌঁছে দিতে হবে।
এ সময় তারা প্রত্যেক কেন্দ্র পরিচালককে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com