নিজস্ব প্রতিবেদকঃ গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হা'মলার পর ফেসবুক স্ট্যাটাসে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ নুরুল হক নুর।
বুধবার (১৬ জুলাই) তিনি বলেন,ফ্যা'সিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যা'সিস্টদের নির্মূল করতেই হবে। তিনি আরও বলেন,সারা দেশের লীগের দুর্বৃত্ত সন্ত্রা'সীরা গোপালগঞ্জে আস্তানা গেড়েছে। আজকের হা'মলা প্রমাণ করে, ১১ মাসেও তাদের অনুশোচা হয়নি। বরং তারা হিংস্র প্রতিশোধপরায়ণ জানোয়ারে পরিণত হয়েছে।
প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে নুরুল হক নুর বলেন, গোপালগঞ্জ থেকে যদি দুর্বৃত্তদের হটাতে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা ‘ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ’ করব। একইসঙ্গে তিনি গোপালগঞ্জ বাসীকে ফ্যা'সিবাদবিরোধী লড়াইয়ে যুক্ত হওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com