কামরুল ইসলাম প্রিমন
কমলনগর প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগরে ৪ ইটভাটায় অভিযান দিয়ে ৯লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সারাদিন এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মো. আরাফাত হোছাইন, পরিবেশ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলার সহকারি পরিচালক মো. হারনুর রশিদ পাটওয়ারী ও সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস এবং আনসার বাহিনীর একটি টিম।
জরিমানাকৃত ইটভাটাগুলো হলো হাজী হক ব্রিক্সের আড়াই লাখ, তাহেরা ব্রিক্স আড়াই লাখ, মদিনা ব্রিকস ২লাখ ও রহিমা ব্রিকস ২লাখ টাকা জরিমানা করা হয়।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটায় অভিযান দিয়ে জরিমানা ও তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এছাড়াও অভিযানে বন্ধ করে দেয়া ইটভাটায় পুনরায় কার্যক্রম চালালে নিয়মিত মামলা করার জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com