লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ক্ষমতায় থাকতে শিক্ষার উন্নয়নে কাজ করেছে বিএনপি। কিন্তু দুর্নীতির মধ্যে আওয়ামী লীগ ছিলেন দলের এক নাম্বার। আওয়ামী লীগ এসে এ খাতকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সব ধরনের অনিয়মই ছিল তাদের নিয়ম।এমনই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।রোববার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।খায়ের ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আয়া থেকে শুরু করে সব চাকরি নিয়োগেই দুর্নীতি-অনিয়ম হতো। শিক্ষাব্যবস্থা ধ্বংসে নীলনকশা বাস্তবায়ন করতে চেয়েছিল তারা। কিন্তু তা বেশি দিন টিকতে পারিনি, গণঅভ্যুত্থানে পালাতে হয়েছে তাদের।প্রতিষ্ঠানে আলোচনা সভায় প্রধান শিক্ষক শহীদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাঈমুর রশিদ নাঈম সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com