লক্ষ্মীপুর প্রতিনিধিঃ কিশোরগঞ্জে হেযবুত তওহীদের জেলা কমিটির পরিচিতি সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মী সভা অনুষ্ঠানে অশান্তির দিন থেকে শান্তির পথে ফিরিয়ে আনতে হেযবুত তওহীদে ঐক্য হওয়ার আহ্বান জানিয়ে
জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই সম্মেলনে কিশোরগঞ্জের হাজারও নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। হলরুমে স্থান সংকুলান না হওয়ায় অনেকে হলরুমের বাইরে প্রোজেক্টরের মাধ্যমে বক্তাদের বক্তব্য শোনেন।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মো. নিজাম উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নীসহ গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সদস্য-সদস্যারা কিশোরগঞ্জের প্রতিটি ঘরে ঘরে তওহীদের ডাক পৌছে দেওয়ার দীপ্ত শপথ গ্রহণ করেন এবং দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে সর্বদা ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও আনুগত্যশীল থাকার অঙ্গীকার ব্যক্ত করে কর্মী সম্মেলন অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com