নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে ঝুমুর স্টেশন সংলগ্ন এলাকায় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে বিআরটিএ, লক্ষ্মীপুর ও সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর সদর। এসময় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধ ও ড্রাইভিং লাইসেন্স ব্যাতীত সিএনজি/মোটরসাইকেল চালানোর অপরাধে ১৩ জন এর সড়ক পরিবহণ আইন, ২০১৮ অনুযায়ী ৯,৬০০/- (নয় হাজার ছয়শত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। যাত্রীদের থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করায় সিএনজি ড্রাইভারগণ হতে আদায়কৃত ভাড়ার অতিরিক্ত টাকা যাত্রীদের ফেরত নিয়ে দেওয়া হয়। জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনা কর্মকর্তা বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com